তালিকাভুক্ত ৭৫টি কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও নেদারল্যান্ডসভিত্তিক গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) যৌথ উদ্যোগে গতকাল ‘লঞ্চ সেরেমনি অব গাইডেন্স ডকুমেন্ট ফর সাসটেইনেবিলিটি রিপোর্টিং অন দ্য জিআরই স্ট্যান্ডার্ডস ২০২১’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্তিক আহমেদ শাহ, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ ও মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম, ঢাকায় সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ফ্রেডরিকা নরেন, জিআরআই সাউথ এশিয়া নেটওয়ার্কের পরিচালক ড. অদিতি হালদার ও ম্যানেজার রাহুল সিং, আইওটিএ কনসাল্টিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সাসটেইনেবিলিটি নেক্সাস লিমিটেডের পরিচালক মুনতাসির নাহিদ। —বিজ্ঞপ্তি
সাসটেইনেবিলিটি রিপোর্টিং নিয়ে ডিএসই ও জিআরআইয়ের কর্মশালা অনুষ্ঠিত
তালিকাভুক্ত ৭৫টি কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও নেদারল্যান্ডসভিত্তিক গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) যৌথ উদ্যোগে গতকাল ‘লঞ্চ সেরেমনি অব গাইডেন্স ডকুমেন্ট ফর সাসটেইনেবিলিটি রিপোর্টিং অন দ্য জিআরই স্ট্যান্ডার্ডস ২০২১’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










