ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টারের ‘কোটিপতি হোন’ অফারে পণ্য কিনে সম্প্রতি জামালপুর জেলার পূর্ব নাছিরপুর গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান এক লাখ টাকার গিফট ভাউচার পেয়েছেন। মিনিস্টারের নিজস্ব শো-রুম থেকে টিভি কেনার পর তিনি একটি স্ক্র্যাচ কার্ড পান আর সে কার্ড ঘষেই তিনি পেয়ে যান এক লাখ টাকার গিফট ভাউচার!

‘কোটিপতি হোন’ অফারের আওতায় নির্দিষ্ট পণ্য ক্রয় করলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। এতে লুকিয়ে আছে কোটি টাকার পুরস্কারসহ নানা চমক। অফারের অংশ হিসেবে মিনিস্টারের নির্দিষ্ট পণ্যে রয়েছে আকর্ষণীয় মূল্যছাড় এবং নিশ্চিত উপহার।

হাবিবুর রহমান তার পুরস্কার পাওয়ার অনুভূতির কথা বলতে গিয়ে জানান,‘আমার জীবনে এমন মুহূর্ত এর আগে কখনো আসেনি। মিনিস্টার পণ্য ক্রয়ের সময় ভাবতেও পারিনি এত বড় উপহার পেয়ে যাব। আমি এবং আমার পরিবার অত্যন্ত আনন্দিত। আমি মিনিস্টারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।’

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া বলেন, ‘আমরা সবসময়ই আমাদের সম্মানিত ক্রেতা সাধারণের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকি। এবারো এর ব্যতিক্রম হয়নি। অফারের নাম শুনে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এ অফারে আমরা সব জায়গা থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এটা দারুণ ব্যাপার যে আমাদের সব ধরনের ক্রেতাই উক্ত অফারটিকে সাদরে গ্রহণ করেছেন।’

এছাড়াও উক্ত অফারের আওতায় মিনিস্টার ব্র্যান্ডের টেলিভিশন ক্রয়ে ডিসেম্বর মাসজুড়ে গ্রাহকরা পাচ্ছে অবিশ্বাস্য ডিসকাউন্ট। এ ডিসেম্বরেই ২৫ হাজার ৬৯৯ টাকার মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭ হাজার ৯০০ টাকায়। সঙ্গে ২ হাজার টাকার ক্যাশ ভাউচার, যা অফারকে আরো আকর্ষণীয় করেছে। এছাড়া নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটরে স্ক্র্যাচ কার্ড এবং ১৩ হাজার ২৬১ টাকা পর্যন্ত মূল্যছাড়। ১৯, ২০, ও ২৪ ইঞ্চির নন-স্মার্ট টিভিতে ৫৩ শতাংশ পর্যন্ত মূল্যছাড় তো থাকছেই। স্মার্ট টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্যে রয়েছে নগদ ছাড়, স্ক্র্যাচ কার্ড এবং ফ্রি ইনস্টলেশন। হোম অ্যাপ্লায়েন্সে নিশ্চিত ডিসকাউন্ট, গিফট বক্স, এবং ১০০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

মিনিস্টারের এ অফার সীমিত সময়ের জন্য। সর্বশেষ অফার বা যেকোনো তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ অথবা যোগাযোগ করতে পারেন হটলাইন: 09606 700 700/ ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে। —বিজ্ঞপ্তি