কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) অধীনে ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং এফএসএফডিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এ চুক্তি সম্পাদিত হয়। সীমান্ত ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর নুরুন নাহারের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম এবং কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তাফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং সীমান্ত ব্যাংকের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ দীদারুল ইসলাম ও এসএমই বিভাগের প্রধান মো. ফরিদুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ স্কিমগুলোর আওতায় সিএমএসএমই গ্রাহকরা বার্ষিক মাত্র ৭ শতাংশ রেয়াতি সুদে অর্থায়ন সুবিধা পাবেন। ফলে দেশব্যাপী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ও সাশ্রয়ী মূল্যে ঋণ প্রাপ্তি নিশ্চিত হবে। উদ্যোক্তাদের এ সহায়তা মূলত ক্লাস্টারভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তা এবং অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত সিএমএসএমই খাতগুলোর অর্থায়নে বড় ভূমিকা রাখবে, যা দেশের সামগ্রিক টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে।