সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিপিএলসি) গ্রাহকরা ক্রেডিট কার্ড ও বিনিয়োগের কিস্তি বিলম্ব ফি ছাড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত পরিশোধ করতে পারবেন। চলমান পরিস্থিতিতে বিনিয়োগ ও ক্রেডিট কার্ডের কিস্তি পরিশোধ করতে পারেননি অনেক গ্রাহক। এ কারণেই এমন সুবিধা দিচ্ছে ব্যাংকটি। তাছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের যেসব গ্রাহক ডেবিট কার্ড আগে ব্যবহার করেননি বা সংগ্রহ করেননি, তারা ব্যাংকের যেকোনো শাখা থেকে ইনস্ট্যান্ট ডেবিট কার্ড নিয়ে লেনদেন করতে পারবেন। ব্যাংকের এটিএম যথারীতি চালু রয়েছে। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা সেবা নিতে পারবেন।—বিজ্ঞপ্তি
বিলম্ব ফি ছাড়া ক্রেডিট কার্ড ও বিনিয়োগের কিস্তি জমা নেবে এসআইবিপিএলসি
সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিপিএলসি) গ্রাহকরা ক্রেডিট কার্ড ও বিনিয়োগের কিস্তি বিলম্ব ফি ছাড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত পরিশোধ করতে পারবেন।










