সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সামাদ। সিটিজেনস ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু ইউসুফ ও মুফতি মুঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ; ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রণীত বিভিন্ন নির্দেশিকা, নীতিমালা ও গাইডলাইন পর্যালোচনা এবং অনুমোদন করা হয়। এ সময় কমিটির সদস্যরা সিটিজেনস ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর লক্ষ্যে গৃহীত সার্বিক প্রস্তুতি ও কৌশলগত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।










