এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির কার্ডধারী গ্রাহকরা অ্যাসেন্ট হেলথের মাধ্যমে বাসা বা অফিসে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ছাড় ও বিভিন্ন ভ্যালু-অ্যাডেড সুবিধা উপভোগ করবেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার ও অ্যাসেন্ট হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনোয়ারুল ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইবিএল হেড অব রিটেইল অ্যালায়েন্স ফারজানা কাদের; অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) আমের আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর জুবায়ের আহমেদ; ইবিএল সিনিয়র ম্যানেজার (ঢাকা স্কাইলাউঞ্জ অ্যান্ড রিটেইল অ্যালায়েন্স) ইসমাইল হোসেন তমালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।