পদোন্নতি পেয়ে ঢাকা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন একেএম শাহনেওয়াজ। তিনি ২০১৩ সালে এসইভিপি হিসাবে এ ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনে একেএম শাহনেওয়াজ ঢাকা ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলের ব্যবস্থাপক, ঢাকায় লোকাল অফিস শাখার ব্যবস্থাপক এবং সর্বশেষ পদোন্নতির আগে ২০১৮ সালের জুলাই থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
শাহনেওয়াজ ১৯৮৯ সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসাবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ঢাকা ব্যাংকে যোগদানের আগে ১৯৯৬ সাল থেকে তিনি মুসলিম কমার্শিয়াল ব্যাংক এবং ব্যাংক এশিয়ায় ঋণ ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘ ৩৫ বছর ধরে ব্যাংক খাতের সঙ্গে যুক্ত একেএম শাহনেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি দেশ-বিদেশে ম্যানেজমেন্ট, ব্যাংকিং ও লিডারশিপ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। —বিজ্ঞপ্তি










