এক্সিম ব্যাংকের ‘অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৪’ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এএমডি মো. হুমায়ূন কবীর ও শাহ্ মো. আব্দুল বারী, ডিএমডি মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মো. মইদুল ইসলাম, সব শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা।
এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
এক্সিম ব্যাংকের ‘অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৪’ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।










