যমুনা ব্যাংক পিএলসির ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। এ সময় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, এমডি ও সিইও, কোম্পানি সেক্রেটারিসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় ২০২৩ সালের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ এবং ৮ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

এছাড়া সমাপ্ত বছরের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপন করা হয়। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ও প্রস্তাব পেশ করেন। —বিজ্ঞপ্তি