চীনা প্রতিষ্ঠান বাইডা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড নীলফামারীর উত্তরা ইপিজেডে ১২ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগে একটি প্রিন্টেড ম্যাটেরিয়ালস ও প্যাকেজিং কারখানা স্থাপন করতে যাচ্ছে। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে গতকাল বেপজা কমপ্লেক্সে এ-সংক্রান্ত চুক্তি সই হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং চীনের বাইডা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির এমডি জ্যাং হু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

প্রতিষ্ঠানটিতে ১ হাজার ১৫০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ স ম জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি