নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গতকাল এক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র। এনএসইউ আইন বিভাগের উদ্যোগ ‘বিজনেস ল টকস’ সিরিজের আওতায় ‘হেলথ বিয়ন্ড হসপিটালস: হোয়াই এভরি ফিউচার বিজনেস লিডার অ্যান্ড লইয়ার শুড কেয়ার’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। এছাড়া স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ইশতিয়াক আহমেদ।

মূল বক্তব্যে এনএসইউর অধ্যাপক দীপক কুমার মিত্র স্বাস্থ্যকে কেবল হাসপাতাল বা চিকিৎসাসেবার মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি বিস্তৃত সামাজিক, অর্থনৈতিক ও নীতিগত বিষয় হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘করপোরেট সুশাসন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), আইনগত কাঠামো এবং টেকসই উন্নয়নের সঙ্গে স্বাস্থ্য খাতের নিবিড় সংযোগ রয়েছে। এজন্য ভবিষ্যৎ আইনজীবী ও ব্যবসায়িক নেতাদের স্বাস্থ্যকে কার্যকর নেতৃত্ব ও নীতিনির্ধারণের একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচনা করতে হবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও বিজনেস ল প্রোগ্রামস কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাকিব রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এনএসইউর ‘বিজনেস ল টকস’ সিরিজের মাধ্যমে আইন, ব্যবসা ও সমাজসংশ্লিষ্ট সমসাময়িক বিষয়গুলো নিয়ে আন্তঃবিষয়ক আলোচনা এবং জ্ঞান বিনিময়ের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।