সম্প্রতি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ছাতক প্লান্টে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা ‘জিওসাইকেল’-এর কার্যক্রম পরিদর্শন করেছে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) একটি প্রতিনিধি দল। এরপর তারা লাফার্জহোলসিম ও সিলেট সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে স্থাপিত ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি পরিদর্শন করেন, যার মাধ্যমে সিলেট শহরের বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনা করা হচ্ছে। এনসিসির ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। এ সময় লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব জিওসাইকেল লতিফুর রহমান উপস্থিত ছিলেন।