দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গতকাল সোনালী ব্যাংকের ১২৩৪তম রাণীরবন্দর শাখা উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। জেনারেল ম্যানেজার’স অফিস দিনাজপুরের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নূরুন নবী। এ সময় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি