ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সম্প্রতি সামার-২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজম। ভিসি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রেজারার মো. শামছুল হুদা, ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান, অধ্যাপক ড. মাহফুজুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, এবিএম ইমদাদুল হক খান, অ্যাডমিশন বিভাগের পরিচালক নাজলা ফাতমী প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. আবুল বাসার খানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সম্প্রতি সামার-২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।










