করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) আওতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগকে একটি মাইক্রোবাস উপহার দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। গতকাল সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের হাতে মাইক্রোবাসের চাবি তুলে দেন ব্যাংকের সিইও ও এমডি মো. আফজাল করিম। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেন ও সুভাষ চন্দ্র দাসসহ নির্বাহীরা উপস্থিত ছিলেন।