গতকাল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন, সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, এসডিআইয়ের চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন এবং ভ্যাট ফোরামের চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ড. আব্দুর রউফ। ভ্যাট ফোরামের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ওমর ফারুক, হাবিবুর রহমান, রোকসানা আখতার ও আকতারুল ইসলাম।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এসডিআইয়ের চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান এবং ভ্যাট ফোরামের সেক্রেটারি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।










