মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে এশিয়ার জ্বালানি রফতানির প্রধান পথ হরমুজ প্রণালি দ্রুত স্বাভাবিক হবে এমনটা ভাবা সম্ভব নয়। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি কাঠামোগত পরিবর্তন ঘটছে। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে বর্তমান কঠোর বাস্তবতার মুখোমুখি হয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি কমাতে হবে।

বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতির চাপ আরো প্রবল হচ্ছে। বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘টিএসএমসি’ ২০২৭ সাল থেকে তাদের চিপ উৎপাদন সেবার মূল্য ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। গ্লোবাল এআই চিপ লিডার এনভিডিয়াসহ অ্যাপল, গুগল, অ্যামাজনের মতো টেক জায়ান্টরা টিএসএমসির গ্রাহক।

কাঁচামাল ও উৎপাদন সরঞ্জামের ঊর্ধ্বমুখী খরচের কারণেই মূলত এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত। এআই সেবার বিকাশ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় এ প্রযুক্তির মূল্যবৃদ্ধি সাময়িক কিছু হবে না; বরং পুরো প্রযুক্তি শিল্পজুড়েই এর একটি বড় ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে। অন্ধ আশার ওপর ভরসা করার দিন আর নেই; এক অনিশ্চিত বিশ্বের মুখোমুখি হতে এখন প্রয়োজন বাস্তবমুখী পদক্ষেপ।

আকিতো তানাকা: সম্পাদক, নিক্কেই এশিয়া

নিক্কেই এশিয়ায় লেখকের নিবন্ধের আংশিক ভাষান্তর