আজ ১৯ মার্চ, ২০২৫। এই দিনে ইতিহাসে ঘটে গেছে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা। জন্মগ্রহণ করেছেন স্মরণীয় গুণি ব্যক্তি। পৃথিবী ত্যাগ করেছেন কেউ। এক নজরে দেখা যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো।

ঘটনাবলি

১৯৪৪- উত্তর-পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে।

১৯৭১- পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে জয়দেবপুরের বীর জনতা।

১৯৯১- বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

২০১৭ - বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্টে জয়ী হয়।

জন্ম

১৮১৩- স্কটিশ চিকিৎসক খ্রিস্ট ধর্মপ্রচারক ও মহান মানবতাবাদী অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন।

১৯১৯- বিখ্যাত কবি, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক সিকান্দার আবু জাফর।

১৯৭৬ - ইতালিয়ান ডিফেন্ডার আলেসান্দ্রো নেস্তা।

মৃত্যু

১৯৪৭ - শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক আজিজুল হক।

১৯৫০- মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক এডগার রাইস বারোজ।

১৯৯৭- কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক পূর্ণেন্দু পত্রী।

২০১৬ - বাংলাদেশের প্রথম নিউরো সার্জন ডা. রশিদ উদ্দিন।

২০২২ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।