আজ ২ নভেম্বর। ১৯৪৭ সালের আজকের দিনে পানিতে ভাসমান উড়োজাহাজকে নিমেষেই উড়িয়ে আকাশপথে যোগাযোগের ইতিহাসে এক অসম্ভবকে সম্ভব করেছিলেন মার্কিন পাইলট হাওয়ার্ড হিউজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচে বিশাল 'হিউজ এইচ-৪ হারকিউলিস’-এর নিয়ন্ত্রণ নেন তিনি। কাঠ দিয়ে তৈরি উড়োজাহাজটি শুধু পানির ওপর চালানোর কথা থাকলেও তিনি আটটি ইঞ্জিনের শক্তি বাড়িয়ে সেটিকে আকাশে ওড়ান। প্রায় ৭০ ফুট উচ্চতায় উঠে উড়োজাহাজটি প্রায় এক মাইল পথ অতিক্রম করে। আকারে বিশাল এই উড়োজাহাজের সেই সংক্ষিপ্ত উড্ডয়নও তখনকার আকাশে চলাচলের ইতিহাসে এক অবিশ্বাস্য অধ্যায় হয়ে আছে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৮৬৭: ফ্যাশন সাময়িকী ‘হার্পারস বাজার’ প্রথম প্রকাশিত হয়।
১৯১৭: ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা প্রকাশ করে।
১৯৩৬: লন্ডনের আলেকজান্দ্রা প্যালেস থেকে বিবিসি নিয়মিত উচ্চমানের টেলিভিশন সম্প্রচার শুরু করে।
১৯৪৭: হাওয়ার্ড হিউজের কাঠের তৈরি বিশাল জলবিমান প্রথমবারের মতো আকাশে ওড়ে।
১৯৬৩: দক্ষিণ ভিয়েতনামের প্রেসিডেন্ট নো দিন দিয়েম সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নিহত হন।
১৯৮৩: মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবাম প্রকাশিত হয়।
২০০৮: ব্রাজিলিয়ান গ্রাঁ প্রিতে চতুর্থ হয়ে লুইস হ্যামিল্টন প্রথমবারের মতো ফর্মুলা ওয়ানের বিশ্বচ্যাম্পিয়ন হন।
জন্ম
১৮১৫: জর্জ বুল, ইংরেজ গণিতবিদ।
১৮৪৪: পঞ্চম মেহমেদ, উসমানীয় সাম্রাজ্যের সুলতান।
১৮৪৭: জর্জ সোরেল, ফরাসি বিপ্লবী।
১৯৩৮: রিচার্ড সেরা, মার্কিন ভাস্কর।
মৃত্যু
১৯৫০: জর্জ বার্নার্ড শ, আইরিশ নাট্যকার।
১৯৯২: হ্যাল রোচ, মার্কিন চলচ্চিত্র প্রযোজক।
১৯৯৬: ইভা ক্যাসিডি, মার্কিন গায়িকা।
২০১৪: অ্যাকার বিল্ক, ব্রিটিশ জ্যাজ ক্ল্যারিনেটবাদক।














