যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে মানুষের ভিড়ের মধ্যে ট্রাক উঠিয়ে দেয়ার ঘটনায় ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) ইংরেজি নববর্ষ উদযাপনের সময় এ ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজ ও বিবিসি।

পুলিশ জানিয়েছে, একটি পিকআপ ট্রাক দ্রুতগতিতে ভিড়ের মধ্যে উঠিয়ে দেয়া হয়। এরপর চালক আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ ঘটনার তদন্ত করবে।