ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের আলাগোয়াস রাজ্যের এক প্রত্যন্ত পার্বত্য সড়কে একটি বাস খাদে পড়ে ২৩ জন মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এপি।
গতকাল রোববার (২৪ নভেম্বর) আলাগোয়াস রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সে সঙ্গে, আহত এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছেন। আহত আরো ২০ জনকে ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনাটি উনিয়াও দোস পালমারেস শহরের কাছে ঘটে। রাজ্যের গভর্নর পাওলো ডানতাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এই মর্মান্তিক ঘটনার জন্য তিন দিনের শোক ঘোষণা করেছেন।










