কিশোরদের সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নতুন সব ফিচার যুক্ত করছে। এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে অপরিচিতদের সঙ্গে যোগাযোগ স্থাপনে বাধা দেয়া। স্ন্যাপচ্যাটও বর্তমানে এ ফিচার যুক্ত করছে। ১৩-১৭ বছর বয়সীদের অ্যাকাউন্টের জন্য নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে সূত্রে জানা গেছে। গত বছর কুইক অ্যাড রিকমেন্ডেশনে কিশোরদের অ্যাকাউন্ট যুক্ত করা বন্ধ করেছে প্লাটফর্মটি। কোনোভাবে যদি অপরিচিত কারো সঙ্গে কিশোরদের যোগাযোগ হয়েও যায় তাহলে প্লাটফর্মটি ব্যবহারকারীকে পরিচিতদের সঙ্গে কথা বলার জন্য সতর্কবার্তা দেবে। এনগ্যাজেট
অপরিচিতদের সঙ্গে যোগাযোগ বন্ধে স্ন্যাপচ্যাটে নতুন ফিচার
কিশোরদের সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নতুন সব ফিচার যুক্ত করছে।










