আগামী মাসেই প্লেস্টেশনে যুক্ত হবে অনলাইন গেম প্লাটফর্ম ও ক্রিয়েশন টুলসেট রবলক্স। চলতি বছরের রবলক্স ডেভেলপারস সম্মেলনে (আরডিসি) এ বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে। প্লেস্টেশন-৫-এ গেমটি যুক্ত করা হবে। যে কেউ বিনামূল্যেই এটি ডাউনলোড করতে পারবে। প্লেস্টেশনের বাইরে কম্পিউটার, ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড ও এক্সবক্সে রবলক্স অনেক আগেই চলে এসেছে। তবে হ্যান্ডহেল্ড ডিভাইস সুইচে এখনো এটি আসেনি। চলতি মাস শেষে মেটা কোয়েস্ট প্লাটফর্মের জন্য রবলক্সের ভিআর ভার্সন উন্মোচন করা হবে বলেও জানানো হয়েছে। এনগ্যাজেট
অক্টোবরেই প্লেস্টেশনে যুক্ত হবে রবলক্স
আগামী মাসেই প্লেস্টেশনে যুক্ত হবে অনলাইন গেম প্লাটফর্ম ও ক্রিয়েশন টুলসেট রবলক্স।










