পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন ২০২৩। ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এটি। দুই দেশের মধ্যে সহযোগিতামূলক মনোভাব তুলে ধরতে এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করতে একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
চীন দূতাবাস, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সহযোগিতায় তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করছে। হুয়াওয়ে এ আয়োজনে নিজের প্যাভিলিয়ন সাজিয়েছে উন্নত প্রযুক্তি এবং পণ্যের একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও নিয়ে। এর মধ্যে রয়েছে ক্লাউড টেকনোলজি, ডিজিটাল পাওয়ার (সোলার পাওয়ার ইনভার্টার), টেলিকম নেটওয়ার্ক প্রযুক্তি যেমন ফাইভজি, ফাইভ পয়েন্ট ফাইভ জি। পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট পোর্ট এবং স্মার্ট সিটিসহ আরো বিষয়। হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার বোর্ড মেম্বার এবং পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের পরিচালক জেসন লি বলেন, ‘আইসিটি খাতে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে তার একজন সদস্য হিসেবে হুয়াওয়ে এ প্রদর্শনীতে তার যুগান্তকারী সমাধানগুলো প্রদর্শন করতে যাচ্ছে।’










