অ্যান্ড্রয়েড ১৪ আসার আগেই গুগল তাদের অ্যান্ড্রয়েডের লোগো এবং মাস্কট আপডেট করেছে। রোবটের জন্য একটি নতুন ত্রিমাত্রিক লুক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড রোবটটিকে তার ঐতিহ্যবাহী সবুজ রঙ থেকে রংধনু রঙে বদলানো হয়েছে, সঙ্গে একটি টুপি, ডিস্কো বলের মতো সাজানো হয়েছে। খবর এনগেজেট। 

সবার কাছে পরিচিত অ্যান্ড্রয়েড মাস্কট রোবটের যাকে বাগড্রয়েড নামে ডাকা হয়, তা এখন আরো নতুন চরিত্র নিয়ে উপস্থাপিত হবে সবার সামনে এমনটাই জানায় গুগল। ব্লগ পোস্টে অ্যান্ড্রয়েড কনজিউমার ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিরেক্টর জেসন ফোরনিয়ার জানায়, প্রতিষ্ঠানটি চেয়েছিল বাগড্রয়েডটি অ্যান্ড্রয়েডের মতোই ডায়নামিক হোক। মাস্কটটির সম্পূর্ণ লুকটি পরিবর্তন করার মাধ্যমে আশা করা যায় ডিজিটাল ও বাস্তব বিশ্বের উভয় জগতে বাগড্রয়েডের সামঞ্জস্যপূর্ণ দেখাবে।

মাস্কট বাগড্রয়েড ও আপডেট করা লোগোটি চলতি বছরের শেষের দিকে অ্যান্ড্রয়েড ডিভাইস দেখা যাবে। রিব্র্যান্ডের পাশাপাশি ত্রৈমাসিক অ্যান্ড্রয়েড ফিচারগুলো বিস্তারিত প্রকাশ করেছে গুগল।