ইউরোপের দেশগুলোর চাপের মুখে আইফোনের চার্জিং পোর্ট ও চার্জার পরিবর্তন করতে বাধ্য হচ্ছে অ্যাপল। সম্প্রতি প্রকাশিত জরিপ প্রতিবেদনে জানা যায়, আইফোন ১৫-তে লাইটনিং পোর্ট থেকে ইউএসবি-সি পোর্টে পরিবর্তনের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আইফোনের প্রতি আকৃষ্ট হবেন। সেলসেল মার্কিন যুক্তরাষ্ট্রে এক হাজারেরও বেশি আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ওপর এ জরিপ চালায়। জরিপে তারা দেখেছেন, চার্জিং পোর্টের পরিবর্তনের কারণে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আইফোন ব্যবহারে আগ্রহী হতে পারেন। বর্তমান আইফোন ব্যবহারকারীদের ৬৩ শতাংশ মনে করেন চার্জিং পোর্ট পরিবর্তনটি অন্যদের অ্যাপলের ইকো সিস্টেমে যোগ দিতে উৎসাহিত করবে। আইপ্যাড এবং ম্যাকের মতো অন্যান্য অ্যাপল ডিভাইসের মতো একই চার্জিং পোর্ট ব্যবহার করতে আপগ্রেড করতে চান প্রায় ৩৭ শতাংশ আইফোন ব্যবহারকারী। আর প্রায় ৬৬ শতাংশ বর্তমান আইফোন ব্যবহারকারী বিশ্বাস করেন আইফোন ১৫-এ আপগ্রেড করা প্রয়োজন। শিগগিরই বাজারে আইফোন ১৫ আসবে বলে জানা গেছে। গত মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরেই অ্যাপল তার নতুন আইফোন ১৫ উন্মোচন করবে। পাশাপাশি অ্যাপল নতুন এয়ারপডস প্রো, অ্যাপল ওয়াচ আল্ট্রা ও অ্যাপল ওয়াচ সিরিজ ৯ আসার কথা আছে। টেক টাইমস
ইউএসবি-সি পোর্ট, আইফোনে ঝুঁকবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও
ইউরোপের দেশগুলোর চাপের মুখে আইফোনের চার্জিং পোর্ট ও চার্জার পরিবর্তন করতে বাধ্য হচ্ছে অ্যাপল।










