বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ইথান ডি’সুজা ও মতিউল্লাহ খানকে অন্তর্ভুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড। ১৯ বছর বয়সী ডি’সুজা বামহাতি ব্যাটার আর মতিউল্লাহ মিডিয়াম পেসার।

১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন ওয়াসীম খান। ডিসেম্বরের পর এই প্রথম টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে আরব আমিরাত। সর্বশেষ তারা গালফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ফাইনালে কুয়েতকে হারায়।

বাংলাদেশ দল এরই মধ্যে আরব আমিরাত পৌঁছে গেছে। শনি ও সোমবার আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ খেলবে লিটন দাসের দল। তাদের পরের গন্তব্য পাকিস্তান।

আরব আমিরাত স্কোয়াড: মুহাম্মদ ওয়াসীম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলী, মতিউল্লাহ খান, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মাদ জোহায়েব, মুহাম্মাদ জুহায়েব, রাহুল শর্মা, সগির খান, সঞ্চিত শর্মা ও সিমরানজিৎ সিং।