পাল্লেকেলেতে আজ মঙ্গলবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ট্স জিতে ব্যাটিং বেছে নিয়ে ৭ উইকেটে ২৮৫ রান তোলে স্বাগতিক শ্রীলংকা। জবাবে বাংলাদেশ ১৮৬ রান করে অলআউট হয়েছে।

বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। পেসার হাসান মাহমুদের জায়গায় এসেছেন তারকা পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে ৪ উইকেট নেয়া তাসকিনকে পরের ম্যাচে বিশ্রাম দেয় বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ জিতে সিরিজে সমতা আনে। এবার শেষ ম্যাচটি জিতে নিল চারিথ আসালঙ্কা। ১১৪ বলে ১২৪ রানের দারুণ এক ইনিংস খেলে লংকানদের জয়ের নায়ক কুশল মেন্ডিস।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

শ্রীলংকা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জেনিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, মহীশ থিকসানা, দুশমন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।