কলম্বোয় আজ শনিবার শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচের জন্য সফরকারীদের একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেস বোলার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন আরেক পেসার হাসান মাহমুদ, আর লিটন দাসের জায়গায় এসেছেন শামীম হোসেন। এ ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ২৪৮ রান করে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
ইমন ৬৯ বলে ৬৭, তাওহীদ হৃদয় ৬৯ বলে ৫১ রান করেন।
স্বাগতিক শ্রীলংকার একাদশেও আজ এসেছে দুটি পরিবর্তন। মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গার জায়গায় নিয়েছেন দুনিত ভেলালাগে ও দুশমন্ত চামিরা।
প্রথম ম্যাচে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জেনিত লিয়ানাগে, দুনিত ভেলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকসানা, দুশমন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।










