ভারতীয় দলনায়ক শুবমান গিল বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ১৬২ বলে ১৬১ রান। তার বীরত্বে ইংল্যান্ডকে ৬০৮ রানের বিশাল টার্গেট দিয়েছে সফরকারীরা। বিশাল এ রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ৭২ রান তুলে চতুর্থ দিন মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচে গিল করেন মোট ৪৩০ রান। টেস্টের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ৪৫৬ রানের রেকর্ডটা ইংল্যান্ডের গ্রাহাম গুচের, যা তিনি করেছিলেন ১৯৯০ সালে ভারতের বিপক্ষে। এছাড়া তিনি দ্বিতীয় ব্যাটার হিসেবে এক ম্যাচে দুটি দেড়শোর্ধ্ব রানের ইনিংস খেলেন। তিনি ছাড়া এ কীর্তি আছে অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারের। ১৯৮০ সালে লাহোর টেস্টে যথাক্রমে ১৫০ ও ১৫৩ রানের ইনিংস খেলেন তিনি।

লিডসে প্রথম টেস্টে জিতেছে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫৮৭ ও ৪২৭/৬ (ডি.)। ইংল্যান্ড: ৪০৭ ও ৭২/৩। —চতুর্থ দিন শেষে