সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে আশা জাগায় বাংলাদেশ। পাল্লেকেলেতে তৃতীয় ম্যাচটি জিতলে দ্বীপদেশে প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের গৌরবে ভাসবে বাংলাদেশ দল। যদিও স্বপ্নপূরণের এ ম্যাচে শোচনীয়ভাবে হেরে বসেছে অতিথিরা। আজ মঙ্গলবার পাল্লেকেলেতে লংকানদের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। সিংহলিজরা ২-১-এ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে।
২৮৬ রান তাড়া করতে নেমে বাজে ব্যাটিং প্রদর্শনীতে ৩৯.৪ ওভারে ১৮৬ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এর আগে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে লংকানরা ২৮৫ রানের পুঁজি গড়ে। কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাত্র ২০ বলে ফিফটি করেন কুশল। শ্রীলংকার সাবেক অধিনায়ক আজ ক্যান্ডির পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে অনবদ্য এক সেঞ্চুরি তুলে নেন। মাত্র ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাবেক কুশল মেন্ডিস। এটা তার ষষ্ঠ ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। ২০১৭ সালে ডাম্বুলায় বাংলাদেশের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেন তিনি। এ পথে অধিনায়ক চারিথ আসালঙ্কার সঙ্গে ১১৭ বলে ১২৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। আসালঙ্কা ৬৮ বলে ৫৮ রান করে আউট হয়েছেন।










