সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ খেলতে ক্রিকেটাররা আরব আমিরাতের বিমান ধরেছেন।
আজ বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় দেশ ছেড়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলামরা।
সূচি অনুযায়ী শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে দুটি ম্যাচ।
এই সিরিজ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত সিরিজের পর পাকিস্তান সফর করার কথা বাংলাদেশ দলের। পাকিস্তান সফরের আগে আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি যাতে খেলা যায় সেভাবেই সূচি করা হয়েছিল।










