ইউটিউবে মুক্তি পেয়েছে নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। ২০২৬ সালকে বরণ করে নিতে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে শুক্রবার সন্ধ্যায় নাটকটি মুক্তি দেয়া হয়। এটি নির্মাণ করেছেন ছোট ও বড় পর্দার আলোচিত পরিচালক শিহাব শাহীন। গল্প ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। নাটকে নাজনীন নীহার বিপরীতে আছেন অভিনেতা তৌসিফ মাহবুব। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মাসুম রেজওয়ান, আয়েশা লাবণ্য প্রমুখ।