স্ট্রিম হয়ে গেল স্ট্রেঞ্জার থিংসের ফিনালে। মজার ব্যাপার হলো, নেটফ্লিক্সের পাশাপাশি থিয়েটারেও সীমিত পরিসরে মুক্তি পেয়েছে ফিনালে। বড় পর্দায় বিশেষভাবে মুক্তি পাওয়া সংস্করণ থেকেও ভালো আয় করেছে সিরিজটি। মুক্তির তিনদিনে বক্স অফিস থেকে স্ট্রেঞ্জার থিংস ফিনালের আয় ২ কোটি ৮০ লাখ ডলার। সিরিজের সীমিত মুক্তির ক্ষেত্রে এ অংক বড়ই বলা চলে।