প্রায় দুই বছর পর নতুন টেলিফিল্মে অভিনয় করলেন রুনা খান। আলমগীর খন্দকার দুলালের পরিচালনায় ‘স্বপ্ন’ টেলিফিল্মে তিনি অভিনয় করেছেন সুফিয়া চরিত্রে। গল্পে দেখা যায়, স্বামীর মৃত্যুর পর ভাশুরের অন্যায়ের কারণে সুফিয়া ও তার মেয়ে বঞ্চিত হয় সম্পদ থেকে। সহশিল্পী হিসেবে আছেন ফজলুর রহমান বাবু। টেলিফিল্মটি শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে।