অভিনেত্রী রাশমিকা মানদানার সুসময় যাচ্ছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘গার্লফ্রেন্ড’। রাহুল এমানুয়েল পরিচালিত সিনেমাটি কম বাজেটের। তবে আয় ভালো করছে। প্রথম দিন ১ কোটি ৩০ লাখ রুপি আয় করার পর দ্বিতীয় দিন সিনেমাটি আয় করেছে ২ কোটি ৫০ লাখ রুপি। ‘থাম্বা’র মতো বড় বাজেটের সিনেমার পর কম বাজেটেও ভালো আয় দেয়া রাশমিকার সুসময়েরই ইঙ্গিত।