মিখাইল বুলগাকভের বিখ্যাত উপন্যাস ‘দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা’। এখন অবধি এটি থেকে কোনো ইংরেজি সিনেমা নির্মাণ হয়নি। এবার সে কাজটি করতে যাচ্ছেন অভিনেতা জনি ডেপ। তিনি সিনেমাটি প্রযোজনা করবেন। সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বিষয়টি প্রকাশ করা হয়েছে। জনি ডেপ এ সিনেমায় অভিনয়ও করতে পারেন।