টেইলর সুইফট এখন বিনোদন দুনিয়ার সবচেয়ে বড় নাম। এরাস ট্যুর থেকে তিনি শতকোটি ডলারের বেশি আয় করেছেন। সে খুশিতে জন্মদিন উপলক্ষে ক্রুদের বোনাস দিয়েছেন টেইলর। অংকটাও বেশ বড়। মোটের ওপর তিনি ক্রুদের ১৯ কোটি ৭০ লাখ ডলার দিয়েছেন বোনাস হিসেবে। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।