ইমরান হাশমির সিরিজ ‘তস্করি: দ্য স্মাগলার টাইম’। এটি প্রথম ভারতীয় সিরিজ হিসেবে নেটফ্লিক্সের নন ইংলিশ সিরিজের বৈশ্বিক তালিকায় শীর্ষে উঠে ইতিহাস গড়েছে। নেটফ্লিক্সের ডেটা প্লাটফর্ম টুডুমে প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী ১২-১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে ‘তস্করি’ পায় ৫৪ লাখ ভিউ। এর মাধ্যমে কোরিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড?’কে পেছনে ফেলে ইমরান হাশমির এ সিরিজ। একই সময় কোরিয়ান সিরিজটি পায় ৪০ লাখ ভিউ।