ডিজনি ঘোষণা করেছে, তাদের পরবর্তী লাইভ অ্যাকশন সিনেমা ‘ট্যাঙ্গেলড’-এ মাদার গথেলের চরিত্রে কাস্ট হতে পারেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। মাইকেল গ্রেসি পরিচালনা করবেন সিনেমাটি, চিত্রনাট্য লিখছেন জেনিফার কাইটিন রবিনসন। সিনেমায় রাপুনজেলের জাদুকরী চুল ও মুক্তির গল্প আধুনিক ভিজুয়াল ও আবেগের সঙ্গে দেখানো হবে। বিশেষত জোহানসনের উপস্থিতি নাটকীয়তা বৃদ্ধি করবে। ডিজনি জানিয়েছে, নতুন প্রজন্মের জন্য গল্পটি স্বাধীনতা, সাহস ও আত্ম-আবিষ্কারের প্রতীক হিসেবে তুলে ধরা হবে।