আরিয়ান খানের সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’। আইএমডিবির জরিপে সিরিজটি আছে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে। বৈশ্বিক দর্শকের আগ্রহের হিসাব থেকেই এটিকে জনপ্রিয়তম ঘোষণা করা হয়েছে। সারা বিশ্ব থেকে দর্শকের সার্চ হিস্টোরির ভিত্তিতে এ তালিকা করা হয়েছে। দেখা গেছে, সারা বিশ্ব থেকে আইএমডিবিতে এই সিরিজের পেজ ভিজিট করেছে সর্বোচ্চ সংখ্যক দর্শক।