বক্স অফিসে সিনেমাটি আয় করেছে প্রায় ৭৮ কোটি ৮০ লাখ ডলার। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এর আয় ছিল ২ কোটি ৮৫ লাখ ডলার। এভাবে চলতে থাকলে সিনেমাটি ১০০ কোটি ডলারও ছুঁয়ে যেতে পারে। এদিকে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’ আয় করেছে ৬০ কোটি ডলারের মতো।
৮০ কোটি ডলার আয়ের দিকে মাইকেল
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। অ্যান্টনি ফুকুয়া পরিচালিত সিনেমাটি দর্শকের মন জয় করেছে।










