পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুম্বাইয়ের একটি স্টুডিওতে সিনেমাটির অ্যাকশন দৃশ্য ধারণের সময় আঘাত পান তিনি।

হিন্দুুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং চলাকালে চোট পান শাহরুখ। এতে শুটিং ইউনিটে উদ্বেগের সৃষ্টি হয়। শুরুতে সবাই দুশ্চিন্তায় পড়ে গেলেও পরে জানা যায় চোট খুব বেশি গুরুতর নয়। তবে চিকিৎসকরা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাহরুখ মূলত মাংসপেশিতে আঘাত পেয়েছেন। সঠিকভাবে সেরে উঠতে তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাহরুখ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাকে এক মাসের জন্য পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই কারণে সিনেমাটির জুলাই-আগস্ট মাসের নির্ধারিত শুটিং সূচি স্থগিত করা হয়েছে। এখন পরবর্তী শিডিউল শুরু হতে পারে সেপ্টেম্বরের পর, বছরের শেষ ভাগে।

সিনেমার পুরো টিম শাহরুখের দ্রুত সুস্থতা কামনা করছে। তারা আশা করছেন, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবারো শুটিংয়ে ফিরবেন। সেই সঙ্গে ফেরার সময় যেন তিনি সতর্কতা অবলম্বন করেন, তাও স্পষ্টভাবে জানানো হয়েছে।