সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ১৯ অক্টোবর লন্ডনের রমফোর্ডে অনুষ্ঠিত লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসবে গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি দুই পর্বে হবে; প্রথম পর্বে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বইমেলা, কবিতা পাঠ ও শিশু-কিশোর আবৃত্তি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাবিনার সঙ্গে থাকবেন চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল। পশ্চিমবঙ্গের মৌসুমী ভৌমিকও গান গাইবেন।