সিনেমা ফ্র্যাঞ্চাইজি হিট হলেও নানা সময় তার সিকুয়াল বাতিল হয়। তবে পুষ্পার সিকুয়াল বাতিল হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করলেন এর নির্মাতা সুকুমার। সম্প্রতি সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে পাঁচটি পুরস্কার জিতল ‘পুষ্পা টু’। সেখানেই সাংবাদিকরা সুকুমারকে এ প্রশ্ন করেছিলেন। উত্তরে তিনি জানান, পুষ্পার তৃতীয় পর্ব অবশ্যই আসবে। সে সময় আল্লু অর্জুন ও রাশমিকা মানদানাও উপস্থিত ছিলেন। ছবি: টেলিগ্রাফ ইন্ডিয়া