বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমা ও রোমিও। এতে অভিনয় করছেন শহীদ কাপুর, তৃপ্তি দিমরি, দিশা পাটানি, অবিনাশ তিওয়ারি, নানা পাটেকর প্রমুখ। সিনেমাটির গল্পের সঙ্গে মুম্বাইয়ের গ্যাংস্টার হুসেন উস্তারার সংযোগ আছে দাবি করে সিনেমা মুক্তিতে স্টে অর্ডার দাবি করেছিলেন তার মেয়ে সানোবার শেখ। তবে তা নামঞ্জুর করেছেন মুম্বাই কোর্ট। ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি।