এইচবিওতে আসছে হ্যারি পটারের সিরিজ। জে কে রাওলিংয়ের উপন্যাস থেকে এর আগে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক সিনেমা হয়েছিল। কিংবদন্তিতেই পরিণত হয়েছিল সিনেমাগুলো। এবার আসছে এইচবিওর সিরিজ। ড্যানিয়েল রেডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্ট অভিনীত সিনেমাগুলো দর্শপ্রিয়। হ্যারি, হারমিওন ও রন বলতে এখনো তাদের মুখই দর্শকের সামনে ভাসে। তাই এইচবিও সিরিজ নির্মাণ করতে গেলে কাস্টিং নিয়ে নানা কথা উঠেছিল। যদিও জে কে রাওলিং বলেছিলেন তার কোনো আপত্তি নেই, তবু দর্শক ও হ্যারিভক্তদের মন ভরেনি। এবার হ্যারি ও হ্যাগ্রিডের লুক দেখে তারা কিছুটা হলেও সন্তুষ্ট হতে পারেন।

ইংল্যান্ডের লিভসডেনে ওয়ার্নার ব্রোসের স্টুডিওতে ১৪ জুলাই শুরু হয়েছে শুটিং। ১৪ বছর আগে এদিনই হ্যারি পটারের শেষ সিনেমার শুটিং হয়েছিল। এছাড়া হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছে এ স্টুডিওতে। শুটিং শুরুর খবর জানানোর সঙ্গে নতুন হ্যারি পটারের লুকও প্রকাশ করেছে এইচবিও। এ চরিত্রে অভিনয় করছে ডমিনিক ম্যাকলাফ্‌লিন। হ্যারি পটারের চিরচেনা সে গোল ফ্রেমের চশমা আর স্কুল ইউনিফর্মের লুকে হাস্যোজ্জ্বলভাবে ধরা দিয়েছে ম্যাকলাফ্‌লিন।

gg

হ্যাগ্রিড চরিত্রে নিক ফ্রস্ট ছবি: এইচবিও

এছাড়া লুক প্রকাশ হয়েছে হ্যাগ্রিডের। এ চরিত্রে অভিনয় করেছেন নিক ফ্রস্ট। সিরিজের জন্য তার লুকে প্রথম ছবিটি প্রকাশ করেছে এইচবিও। এর আগে সিনেমায় চরিত্রটি করেছিলেন রবি কলট্রেন। এবার নিক ফ্রস্টকে সে চিরচেনা মাথায় জটা বড় দাঁড়িতে দেখা গেল। পুরনো হ্যাগ্রিডের মতোই লাগছে তাকে। যেমনটা হ্যারিকে দেখে ২০০১ সালে মুক্তি পাওয়া সিনেমায় রেডক্লিফের লুক মনে পড়ে।