অভিনেত্রী ও মডেল রাফাহ নানজিবা তোরসা। তিনি শুরু করছেন ব্যতিক্রমী এক পডকাস্ট। ‘শি’ নামের এ পডকাস্টে তুলে ধরা হবে নারীর সাহস ও স্বর। এতে অতিথি হয়েছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, অভিনেত্রী সারিকা সাবরিন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। ১৮ জুলাই থেকে ‘কাহিনী’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘শি’।