সম্প্রতি প্রকাশ পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার। পোস্টার প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, ‘বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় মাসুদ রানা! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা মাসুদ রানা ফিরছে একদম চেনা রূপে।’
অবশেষে পর্দায় আসছে ‘মাসুদ রানা’
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিনেমার পর্দায় আসতে যাচ্ছে জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র মাসুদ রানা।










