বলিউডে চলছে রি-রিলিজের জোয়ার। সে ধারাবাহিকতায় মুক্তি পেল ফারহান আখতারের ‘ভাগ মিলখা ভাগ’। সিনেমাটি পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমা বহুল প্রশংসিত। ফ্লাইং সিং নামে পরিচিত ছিলেন মিলখা। তার জীবনভিত্তিক সিনেমা ভাগ মিলখা ভাগ। সিনেমাটি পিভিআর আইনক্সে ভালো প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন সবাই।